
দামছড়া-জম্পুইয়ে মথার জয়, উন্নয়নের প্রতিশ্রুতি ভবরঞ্জন রিয়াংয়ের এডিসি নির্বাচন ২০২৬-এ ১ নং দামছড়া-জম্পুই আসনে জয়ী হয়েছেন তিপ্রা মথা প্রার্থী ভবরঞ্জন রিয়াং।জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই জয় সাধারণ মানুষের জয়। এলাকার মানুষ যে আস্থা রেখেছেন, তা বজায় রাখতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।তিনি আরও জানান, জনজাতি এলাকায় পরিকাঠামোগত উন্নয়ন, রাস্তা, পানীয় জল ও অন্যান্য মৌলিক পরিষেবা উন্নত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনার ইঙ্গিত দিয়ে ভবরঞ্জন রিয়াং বলেন, তিপ্রা মথা আগামী দিনে আরও শক্তভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে এবং ভিলেজ কাউন্সিল ও ২০২৮ সালের বিধানসভা নির্বাচনেও এককভাবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।জয়ের খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় কর্মী-সমর্থকরা।