

Apr 17, 2026
কাঞ্চনপুরে শান্তিপূর্ণ ভোট গণনা, দুই আসনে বিজেপি-মথার ভাগাভাগি জয় কাঞ্চনপুরে এডিসি ভোট গণনা শান্তিপূর্ণভাবে সম্পন্ন। কড়া নিরাপত্তার মধ্যে দুই আসনের ফল প্রকাশ।৩ নং দশদা-কাঞ্চনপুর আসনে বিজেপির শৈলেন্দ্র নাথ ১৩,২৭৭ ভোটে জয়ী।অন্যদিকে ১ নং দামছড়া-জম্পুই আসনে তিপ্রা মথার ভবরঞ্জন রিয়াং ১২,৬৭০ ভোটে বিজয়ী। রিটার্নিং অফিসার জানান, সব দলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে গণনা শেষ হয়েছে।জয়ের পর দুই দলই উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে।