ত্রিপুরা
img

বোধজংনগরে রুনিয়েলের বিপুল জয়, বিজেপিকে ‘দূরবীনেও খুঁজে পাওয়া যাবে না’—কটাক্ষ প্রশান্তের

বোধজংনগরে রুনিয়েলের বিপুল জয়, বিজেপিকে ‘দূরবীনেও খুঁজে পাওয়া যাবে না’—কটাক্ষ প্রশান্তের  টিটিএএডিসি নির্বাচন ২০২৬-এ ১৪ বোধজংনগর-ওয়াকিনগর কেন্দ্র থেকে আবারও বিপুল ব্যবধানে জয়ী হলেন ই.এম রুনিয়েল দেববর্মা।প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি মোট ১৯ হাজার ৬৯১ ভোট পেয়ে প্রায় ১৫ হাজার ৭৮৯ ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে এলাকায় তিপ্রা মথার শক্ত অবস্থান আরও স্পষ্ট হয়ে উঠেছে।জয়ের পর মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় গণনা কেন্দ্র থেকে শুরু হয় এক বিশাল রোড শো। দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে রাস্তাঘাট মুখর হয়ে ওঠে।এই জয়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে দলের যুব নেতা প্রশান্ত দেববর্মা তীব্র কটাক্ষ ছুড়ে বলেন, “বিজেপিকে এখন পাহাড়ে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না।”তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।এদিকে, জয়ের উচ্ছ্বাসের মধ্যেই ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে প্রস্তুতি শুরু করেছে দল।

এই মুহূর্তে