
এডিসি ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ন্ত্রণে পুলিশ, গ্রেফতার একাধিক এডিসি ভোট গণনার পর রাজ্যের বিভিন্ন এলাকায় সংঘটিত সন্ত্রাসের ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন।Agartala-র পশ্চিম থানায় পরিদর্শনে এসে রাজ্য পুলিশের মহা নির্দেশক Anurag Dhankar জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।রাজনৈতিক সন্ত্রাসের ঘটনায় জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।ডিজিপি আরও জানান, Shilachari এবং Manubankul এলাকায় ঘটিত সহিংসতার পর বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক।পুলিশ প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বলে জানান তিনি।সন্ত্রাস দমনে কঠোর অবস্থানে পুলিশ—গ্রেফতার চলছে, পরিস্থিতি স্বাভাবিকের পথে।