
সচিবালয়ে অনুষ্ঠিত হলো সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়।
দপ্তরের বিভিন্ন চলমান প্রকল্প, সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় বলে জানা গেছে।সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে সরকারি উদ্যোগ আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।তবে কোন নতুন বড় ঘোষণা বা সিদ্ধান্ত এসেছে কি না, তা নিয়ে এখনো স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
এই সাংবাদিক সম্মেলন কি শুধুই নিয়মিত তথ্য প্রদান ছিল, নাকি এর আড়ালে রয়েছে বড় কোনো সামাজিক নীতি পরিবর্তনের ইঙ্গিত? মন্ত্রী টিংকু রায়ের উপস্থিতিতে কী নতুন বার্তা দিল দপ্তর? এখন সেই দিকেই নজর প্রশাসনিক মহলের।