
বিলোনিয়া রেল স্টেশনে নেশা বিরোধী অভিযানে চরম চাঞ্চল্য ছড়াল। গাঁজা উদ্ধার ও অভিযুক্তকে ঘিরে তৈরি হয়েছে একাধিক অভিযোগ ও বিতর্ক।
অভিযোগ, সন্দেহভাজন এক যুবকের কাছে থাকা একটি ভারী কালো ব্যাগ উদ্ধার করা হয়, যেখানে গাঁজা থাকার কথা জানা যায়।এরপর ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য জিআরপি ঘরে নিয়ে যাওয়া হয়। একই সময়ে আরও একজনকে আটক করা হয় বলে জানা গেছে।তবে ঘটনার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি ঘিরে ওঠে নানা প্রশ্ন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অভিযুক্ত যুবক পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এই ঘটনাকে ঘিরে স্টেশনে উপস্থিত সাধারণ যাত্রী ও অটোচালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই পুরো অভিযান নিয়েই তুলেছেন প্রশ্ন।অন্যদিকে পুলিশ ও জিআরপি কর্তৃপক্ষের দাবি, তদন্ত চলছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তাহলে কি সত্যিই নেশা বিরোধী অভিযানে বড় ফাঁক থেকে গেল? অভিযুক্ত কীভাবে পুলিশের চোখের সামনে থেকেই পালাল? আর ৭ কেজি গাঁজার বাইরেও কি লুকিয়ে রয়েছে আরও বড় রহস্য? এখন সেই প্রশ্নই ঘুরছে গোটা বিলোনিয়ায়।