ত্রিপুরা
img

ক্রীড়া মহলে নতুন প্রতিভার খোঁজ তারকাদের প্রস্তুতি শিবির

ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে ১০ দিনব্যাপী প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই ক্যাম্পের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার। 
এই কোচিং ক্যাম্পে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। তাদের দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ ক্রীড়া সম্ভাবনা যাচাই করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেবরায়, পশ্চিম জেলার সভাধিপতি বিশ্বজিৎ শীল এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ।বক্তারা জানান, রাজ্যের ক্রীড়া প্রতিভাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতেই এই ধরনের ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই ক্যাম্প থেকে উঠে আসা প্রতিভারাই কি আগামী দিনে ত্রিপুরার ক্রীড়া মানচিত্র বদলে দেবে? কোন খেলোয়াড়রা ভবিষ্যতের তারকা হয়ে উঠবে—নজর এখন সেই দিকেই।