
ফুয়েল চার্জ, ফিক্সড চার্জ ও ডিউটি চার্জের নামে বিদ্যুৎ বিল বৃদ্ধির অভিযোগ তুলে বুধবার বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি।
বিক্ষোভকারীদের অভিযোগ, বিদ্যুতের মূল ট্যারিফের পাশাপাশি একাধিক অতিরিক্ত চার্জ আরোপ করে সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে।সংগঠনের সদস্য সুব্রত গাঙ্গুলী বলেন, এই ক্রমবর্ধমান বিদ্যুৎ বিলের কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে ছোট ব্যবসায়ীরা চরম সমস্যার মুখে পড়েছেন।তাঁদের দাবি, ফুয়েল চার্জ, ফিক্সড চার্জ সহ সব ধরনের অতিরিক্ত মাশুল অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং বিদ্যুৎ পরিষেবাকে আরও স্বচ্ছ করতে হবে।
এই বিক্ষোভ কি শুধুই শুরু, নাকি বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে বড় আন্দোলনের ইঙ্গিত? দাবি না মানলে আগামী দিনে আগরতলা কি আরও বড় অগ্নিগর্ভ পরিস্থিতির সাক্ষী হবে? নজর এখন প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের দিকে।