ত্রিপুরা
img

সারা ভারত কৃষক সভার সাংবাদিক সম্মেলন সাব্রুমে

সারা ভারত কৃষক সভার ৯০তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সেমিনার ও সাংবাদিক সম্মেলন।
সেমিনারে কৃষক আন্দোলনের ইতিহাস, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ দিশা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।আলোচনায় অংশ নেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সহ-সভাপতি নারায়ণ কর এবং সাব্রুম মহকুমা সম্পাদক সুভাষ নাথ।সেমিনার শেষে সাংবাদিক সম্মেলনও অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণ কর, দক্ষিণ জেলা কমিটির সভাপতি ও সম্পাদক মিহির পাটারী ও বাবুল দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কৃষক আন্দোলনের ৯০ বছরের এই যাত্রা কি আগামী দিনে নতুন মোড় নেবে? সংগঠনের এই বার্তা কি রাজনীতিতে নতুন আলোড়ন তুলবে? নজর এখন আগামী কর্মসূচির দিকে।