
উদয়পুরে আত্মনির্ভর ভারতের বার্তা নিয়ে বড় উদ্যোগ নিল স্বদেশী জাগরণ মঞ্চ।দেশীয় পণ্য ব্যবহার, পরিবেশ রক্ষা ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে শুরু হয়েছে বিশেষ অভিযান।রবিবার বিএমএস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্ব জানায়, আগামী এক বছর ধরে ত্রিপুরাজুড়ে চলবে সচেতনতা কর্মসূচি।স্কুল-কলেজ থেকে বাজার এলাকায় হবে “স্বদেশী সভা”।এবার প্রশ্ন— এই উদ্যোগ কি আনতে পারবে বড় পরিবর্তন?
দেশ গঠন আর আত্মনির্ভরতার বার্তা নিয়ে এবার সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে উদ্যোগী স্বদেশী জাগরণ মঞ্চ।রবিবার উদয়পুরস্থিত বিএমএস কার্যালয়ের কনফারেন্স হলে গোমতী জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন।উপস্থিত ছিলেন গোমতী জেলার সংযোজক গৌতম চক্রবর্তী, সহ-সংযোজক নিরুপম সাহা, বিভাগ সংগঠক সৈকত ভৌমিক সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব।সাংবাদিক সম্মেলনে গৌতম চক্রবর্তী জানান— শুধু সরকারের উপর নির্ভর করে বসে থাকলে চলবে না, দেশ গঠনের দায়িত্ব নিতে হবে প্রতিটি নাগরিককেই।
ছোট ছোট পরিবর্তনের এই ডাক, সত্যিই কি বদলে দেবে আগামী ভারতের ছবি? এখন সেই দিকেই তাকিয়ে গোটা ত্রিপুরা।