
রাজধানীতে ফের ড্রাগস আতঙ্ক।প্রকাশ্য দিবালোকে স্কুটি করে নেশার সামগ্রী বিক্রি করতে এসে জনতার হাতে ধরা পড়ল এক অভিযুক্ত নেশা কারবারি।ঘটনা এয়ারপোর্ট থানাধীন বৃন্দাবন চৌমুণী এলাকায়।
অভিযোগ, TR 01 AF 5418 নম্বরের স্কুটি ব্যবহার করে দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় নেশা সামগ্রী হোম ডেলিভারি দিত ওই যুবক।রবিবার এলাকায় তাকে দেখতেই সন্দেহ হয় স্থানীয়দের। এরপরই আটক করে পুলিশে তুলে দেওয়া হয় অভিযুক্তকে।স্থানীয়দের দাবি, এলাকার বহু উঠতি বয়সী যুবক এই নেশার জালে জড়িয়ে পড়ছে। অভিযোগ, TR 01 AF 5418 নম্বরের স্কুটি ব্যবহার করে দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় নেশা সামগ্রী বিক্রি এবং হোম ডেলিভারি চালাত ওই যুবক।স্থানীয়দের দাবি, অভিযুক্ত ছনমুড়ি এলাকার বাসিন্দা।রবিবার অভিযুক্তকে এলাকায় দেখেই সন্দেহ হয় স্থানীয় যুবকদের।এরপর তাকে আটক করে তুলে দেওয়া হয় এয়ারপোর্ট থানার পুলিশের হাতে।স্থানীয়দের অভিযোগ, এই নেশা চক্রের কারণে বহু উঠতি বয়সী যুবকের জীবন ধ্বংসের মুখে।তাই অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি তুলেছেন এলাকাবাসী।
নেশার বিরুদ্ধে এবার রাস্তায় নেমেছে সাধারণ মানুষ।কিন্তু প্রশ্ন একটাই— একজন ধরা পড়লেও, আড়ালে কি এখনও সক্রিয় বড় কোনও চক্র?