
ত্রিপুরায় ফের বড়সড় নেশা বিরোধী সাফল্য পেল পুলিশ।রবিবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ শুকনো গাঁজা।।
পুলিশ সূত্রে খবর, আসাম-আগরতলা জাতীয় সড়কের ৪১ মাইল এলাকায় নাকা চেকিং চলাকালীন সন্দেহজনকভাবে আসা TR05K1792 নম্বরের একটি বোলেরো গাড়িকে আটক করা হয়।পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ১০৫ কেজি শুকনো গাঁজা।যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই জাতীয় সড়ক ব্যবহার করে অবৈধ মাদক পাচার চালিয়ে আসছিল এই চক্র।তবে অভিযানের সময় গাড়িতে থাকা পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।এই ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও উঠছে একাধিক প্রশ্ন।
১০৫ কেজি গাঁজা উদ্ধার… ৩০ লক্ষ টাকার বড় চালানও ধরা পড়ল পুলিশের জালে।
কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনও রয়ে গেল— এই পাচার চক্রের আসল মাথারা কোথায়?
এখন সেই উত্তর খুঁজতেই জোরদার হয়েছে পুলিশের তদন্ত।