ত্রিপুরা
img

বিজয়া প্যালেস কাণ্ডে প্রশ্নের মুখে পুলিশ!

অবৈধ কার্যকলাপের অভিযোগ ঘিরে শহরের এক হোটেলকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ পাওয়ার পর পূর্ব থানার পুলিশ বিকে রোডের বিজয়া প্যালেস হোটেলে গেলেও, পুরো হোটেল তল্লাশি না করেই অভিযান শেষ করা হয়েছে বলে উঠছে অভিযোগ। বিশেষ করে একাধিক রুম চেক না হওয়াকে ঘিরে এখন প্রশ্নের মুখে পুলিশি ভূমিকা। কী লুকিয়ে রয়েছে সেই হোটেলে? কেন হলোনা সম্পূর্ণ তদন্ত ? 
অভিযোগ, পূর্ব থানায় অবৈধ কার্যকলাপের তথ্য পৌঁছানোর পর পুলিশ হোটেলে অভিযান চালায়।তবে স্থানীয়দের একাংশের দাবি, পুরো হোটেলটি বিস্তারিতভাবে তল্লাশি করা হয়নি। বিশেষ করে কিছু রুমে পুলিশ প্রবেশই করেনি বলে অভিযোগ উঠেছে।এই ঘটনাকে ঘিরে এখন পুলিশের ভূমিকা নিয়েই উঠছে একের পর এক প্রশ্ন। কেন সমস্ত রুম চেক করা হলো না? কোনও চাপ ছিল নাকি অন্য কোনও কারণ? সেই নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।অভিযোগকারীদের দাবি, শুধুমাত্র আনুষ্ঠানিকতা সারতেই এই অভিযান চালানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের তরফে কোনও স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি।ঘটনার পর থেকেই এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্যের পরিবেশ।
তদন্তের নামে কি শুধুই নিয়মরক্ষা? নাকি আড়ালে রয়েছে আরও বড় কোনও রহস্য? বিজয়া প্যালেস হোটেল কাণ্ডে এখন একটাই প্রশ্ন—“যে রুমগুলো খোলা হলো না, সেখানেই কি লুকিয়ে রয়েছে আসল সত্য?”