ত্রিপুরা
img

পেট্রোল থেকে গ্যাস— মূল্যবৃদ্ধিতে ক্ষোভ!”

পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার সরব ‘আমরা বাঙালী’ সংগঠন।রাজ্য কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন।
বিক্ষোভকারীদের দাবি, প্রতিদিন বাড়তে থাকা দ্রব্যমূল্যের চাপে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে।শুধু তাই নয়, বেকার সমস্যা সমাধান এবং রাজ্যে বাড়তে থাকা নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।বিক্ষোভ ঘিরে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে জানা গেছে।এদিকে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তারা।
দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে বেকারত্ব— একাধিক ইস্যুতে ক্ষোভ এখন রাজপথে।তবে প্রশ্ন উঠছে, এই বিক্ষোভ কি শুধুই প্রতিবাদ, নাকি এর পিছনে রয়েছে বড় রাজনৈতিক বার্তা?