ত্রিপুরা
img

এক মুহূর্তের অসাবধানতা, আর তারপরই রক্তাক্ত রাস্তা!

রাজধানীর আমতলী থানার সংলগ্ন বাইপাস সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা।নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি যাত্রীবাহী অটো।ঘটনায় গুরুতরভাবে আহত হন বিকাশ সরকার নামে এক যুবক। রবিবার বিকেলে TR 01 C 2202 নম্বরের অটোটি বাইপাস সড়কে আসতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় বলে অভিযোগ।স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে নামেন এবং খবর দেওয়া হয় পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরে।পরে গুরুতর আহত অবস্থায় যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে।বর্তমানে তিনি চিকিৎসাধীন।আহত যুবকের বাড়ি লংকামুরা এলাকায় বলে জানা গেছে।হাসপাতাল সূত্রে খবর, আহত যুবকের ডান পায়ে গুরুতর আঘাত লেগেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এক মুহূর্তের অসাবধানতা… আর তাতেই ওলটপালট হয়ে যেতে পারে একটি জীবন। আমতলীর এই দুর্ঘটনা ফের মনে করিয়ে দিল, রাস্তায় সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ।